রাজধানীর ইস্কাটন গার্ডেন সরকারি কর্মকর্তা কোয়ার্টারের ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ সীমানা প্রাচীর পুনর্নির্মাণের জন্য নেওয়া হয়েছে কোটিরও বেশি টাকার প্রকল্প। কিন্তু পুরোনো দেয়াল অপসারণ না করেই তার ওপর নতুন করে ইট গেঁথে প্রাচীর উঁচু করা হচ্ছে।